,

চৌদ্দগ্রামে আটককৃত জামায়াতের ৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

আজকের কুমিল্লা ডট কম :
October 5, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম পৌর জামায়াত নেতা লিয়াকত আলী শিকদারসহ আটককৃত ৫ নেতাকর্মীকে শুক্রবার (৫ অক্টোবর) আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৩ অক্টোবর) রাতে পৌর জামায়াত নেতা পূর্ব চান্দিশকরা গ্রামের লিয়াকত আলী শিকদারসহ মিজানুর রহমান, খোরশেদ আলম, কামাল হোসেন ও সাদ্দাম হোসেনকে বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ আটক করে। এরপর পুলিশ বৃহস্পতিবারে (৪ অক্টোবর) নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করে।