,

চৌদ্দগ্রামে এতিমদের সৌজন্যে দৈয়ারা মাদ্রাসায় ইফতার করলো “কোবা”

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

সামজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ (কোবা) এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামের দৈয়ারা নূরানী হাফেজিয়া ও এবতেদায়ী মাদ্রাসায় এতিম ছাত্রদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক সাইয়্যেদ রাশেদুল হাসান জাহাঙ্গীর, চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ (কোবা) এর উপদেষ্টা, সাপ্তাহিক ‘আলোকিত চৌদ্দগ্রাম’ এর নির্বাহী সম্পাদক মো. এমরান হোসেন বাপ্পি, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সবুজ, মিডিয়া প্রধান সাংবাদিক এমদাদ উল্লাহ্,কুমিল্লা টুয়েন্টিফোর এর ব্যবস্থাপনা সম্পাদক  ইসরাফিল মোল্লা, বিজয়বিডি টুয়েন্টিফোর এর সম্পাদক হাসান মুহা. জহির, আলোকিত চৌদ্দগ্রাম এর বার্তা সম্পাদক  মো. বেলাল হোসাইন,  দৈনিক খবরপত্র’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি এম এ আলম, মাদ্রাসা মুহতামিম মাও. মো. মফিজুল ইসলাম প্রমুখ।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এসময় ইফতার পূর্বকালীন দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।