,

চৌদ্দগ্রামে কাভার্ভভ্যান চাপাঁয় মোটরসাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের চাঁপায় ইমরান আলী (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান (৪০) ।

বুধবার (২১ মার্চ) বিকেল ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান আলী রাজশাহীর তানোর উপজেলার শুপদাসপুর গ্রামের এরশাদ আলীর পুত্র এবং এনজিও সংস্থা মুসলিম এইডের চৌদ্দগ্রাম শাখার ফিল্ড অফিসার। আহত কামরুজ্জামান কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার রবিনাথপুর গ্রামের আহমদ আলীর পুত্র।

চৌদ্দগ্রাম থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক রিয়াজ হোসেন জানান, ব্যাংকে টাকা জমা দিয়ে অফিসে যাওয়ার পথে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাপাঁয় এ হতাহতের ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।