,

চৌদ্দগ্রামে গ্রীন লাইনের চাপাঁয় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 15, 2017
news-image

 

মোঃ বেলাল হোসাইনঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রীন লাইন বাসের চাপাঁয় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আশংকজনক অবস্থায় রয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আজিজুল হক (২৫) ও ঢাকার বাসিন্দা শাহজাহান মিয়া (৩০) । আহতের পরিচয় পাওয়া যায়নি। আহত যুবকটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, চিওড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল করে তিন যুবক মহাসড়কে উঠার সময় ঢাকাগামী গ্রীণলাইন বাসের চাপাঁয় তিনজন গুরুতর আহত হয়। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।