,

চৌদ্দগ্রামে ট্রাক চাপাঁয় বিজিবি সদস্য নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ট্রাক চাপায় আবুল কালাম (৩৩) নামের এক বিজিবির ল্যান্স নায়েক নিহত হয়েছেন।

নিহত আবুল কালাম মাগুরা জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত. পিলাম হোসেনের ছেলে। তিনি চৌদ্দগ্রামের আনন্দপুর ক্যাম্পে কর্মরত ছিলেন।

বুধবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে মহাসড়কের পাশে ডিউটিরত অবস্থায় ছিলেন ল্যান্স নায়েক আবুল কালাম। এমন সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি করার সময় একটি চট্টগ্রামগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল এ বিষয়টি নিশ্চিত করেছেন।