,

চৌদ্দগ্রামে দলিল লিখক সমিতির সভাপতি মীর আলী আহমেদের ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
October 21, 2017
news-image

আনিছুর রহমান,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি মীর আলী আহমেদ ভেন্ডার(৭০) শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকেলে নামাজে জানাযা শেষে তাকে মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের মীর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মীর রিয়াজের পিতা মীর আলী আহমেদ ভেন্ডারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নাসিমুল হক, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি তোফায়েল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, সহ-সভাপতি জাকির হোসেনসহ উপজেলা দলিল লিখক সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।