চৌদ্দগ্রামে বাজারের বর্ধিত ইজারা প্রত্যাহারের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ
কুমিল্লার চৌদ্দগ্রামের ঐহিত্যবাহী মুন্সীরহাট বাজারের ইজারা মূল্য অন্তত চার গুন বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত ইজারামূল্য প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানবন্ধন করেছে ব্যবসায়ীরা।
শনিবার সকালে উপজেলার মুন্সীরহাট বাজারে মানববন্ধন শেষে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, মুন্সীরহাট বাজারের পূর্বের ইজারামূল্য ৬লক্ষ ১৭হাজার টাকা। কিন্তু পাশ^বর্তী ইউনিয়নের এক রাজনৈতিক দলের নেতা চলতি অর্থবছরে সরকারী ইজারায় অংশ নিয়ে বাজারটি ২৩লক্ষ টাকায় ইজারা নিয়েছে। যা পূর্বের ইজারার প্রায় ৪গুন বেশি। আমরা অবিলম্বে এ ইজারা বাতিল চাই।
বাজারের মাংশ ব্যবসায়ী শাহিন বলেন, আমরা পূর্বে ৮০ টাকা খাজনা দিয়েছি। এখন হিসেবে তা ২৫০ টাকার উপরে হবে। এত টাকা ইজারা দিয়ে আমাদের ব্যবসা করা সম্ভব হবে না। আমরা বর্তমান ইজারা বাতিল চাই।
ফল ব্যবসায়ী মহিউদ্দিন ওয়াসিম বলেন, আমরা কাচা মালামাল ব্যবসায়ী। বর্ধিত ইজারা আমাদের পক্ষে দেয়া সম্ভব না।। আমরা পূর্বে যে ইজারা দিয়েছি সেটাই বহাল চাই। মাছ ব্যবসায়à