,

চৌদ্দগ্রামে মারিয়া টিভিএস শো-রোমের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
July 14, 2018
news-image

মোঃ সফিউল আলমঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মারিয়া টিভিএস শো রোমের শুভ উদ্বোধন উপলক্ষে ১৩ ই জুলাই শুক্রবার বিকাল ৫ টায় এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

সাব্বিরের উপস্থাপনায় উক্ত মিলাদ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মদিনা টিভিএস এর প্রোপ্রাইটর আব্দুস সালাম খোকা মোল্লা, কুমিল্লা এরিয়া সার্ভিস ম্যানেজার সাইফুর রহমান সাফি, ফেনী অনিক মটরস এর প্রোপ্রাইটর ওমর ফারুক, ৮ নং মুন্সিরহাট ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মফিজুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী বাবুল, পৌর যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝম্মুন, যুবলীগ নেতা রিপন খাঁ, চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী সবুজ পাটোয়ারী, মামুন পাটোয়ারী, মোতালেব, আরমান শরীফসহ পৌরসভার বিভিন্ন ব্যবসায়ীক রাজনৈতিক নেতৃবৃন্দ,মটরসাইকেল মেকানিক মিস্ত্রী সাইফুল ইসলাম,আলমগীর হোসেন,সাহেদ,রানাসহ বাজার কমিটির সদস্যবৃন্দ।

মিলাদ ও দোয়া শেষে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং মারিয়া টিভিএস এর প্রোপ্রাইটর রিয়াজ চৌধুরীসহ কেক কেটে ও ফিতা কেটে শো-রোমটির শুভ উদ্বোধন করেন।