,

চৌদ্দগ্রামে সপ্তম শ্রেণির স্কুল ছাত্র নিখোঁজ

আজকের কুমিল্লা ডট কম :
April 28, 2018
news-image

আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে রাহাত ইবনে কালাম নামে সপ্তম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈড় গ্রামের ব্যবসায়ী আবুল কালামের পুত্র এবং কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। নিখোঁজের ১০ দিনেও তার সন্ধান না পাওয়ায় স্বজনদের কান্না থামছে না।

জানা গেছে, গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাহাত ইবনে কালাম বাড়ি থেকে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী(নং-১২৩১) করা হয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি স্কুল ছাত্র রাহাতের সন্ধান পেয়ে থাকলে সংশ্লিষ্ট থানা বা ০৮১৭৭৫৫৩ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।