,

চৌদ্দগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2017
news-image

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম, ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ইসমাইল হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ধর্ষিতার সহপাঠীরা।
মঙ্গলবার উপজেলার কনকাপৈত ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির ভুঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী আবদুল আহাদ বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ডাঃ সরোওয়ার্দী, ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুল হক ভুঁইয়া, সেক্রেটারী ইসমাইল হোসেন শাহিন, ইউপি মেম্বার সাহাব উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা মোঃ ইউসুফ, জিয়াউর রহমান জিয়া। এদিকে এরকম ঘটনার আর পূনরাবৃত্তি না ঘটতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় করেছেন চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি মেহেদী হাসান, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল ও কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন।
জানা গেছে, কনকাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী ছুটি শেষে তার গ্রামের বাড়ি জঙ্গলপুরে ফিরছিল। পথিমধ্যে বুদ্দিন গ্রামের বেলাল হোসেনের বখাটে ছেলে ইসমাইল হোসেন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে বাই-সাইকেলের পিছনে উঠায়। এরপর ছাত্রীকে বুদ্দিন গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে বখাটে ইসমাইল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে থানায় অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যে ধর্ষক ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।