,

চৌদ্দগ্রামে ১৯ বস্তা ভারতীয় আতশবাজি আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2017
news-image

মোঃ আনিছুর রহমানঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে আনন্দপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৯ বস্তা ভারতীয় আতশবাজি (ফটকা) আটক করা হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার পেট্রোল পাম্প সংলগ্ন একটি নির্মানাধীণ ভবনের সামনে থেকে আতশবাজিগুলো আটক করা হয়। আনন্দপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মোঃ সাদেক তথ্যটি নিশ্চিত করেছেন।
নায়েক সুবেদার মোঃ সাদেক জানান, পাশ^বর্তী ভারত থেকে আতশবাজি আসার খবর শুনে বিজিবির সদস্যরা অভিযানে নামে। এ সময় বিজিবির সদস্যদের অভিযানের খবর পেয়ে আতশবাজির বস্তাগুলো রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।