,

চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে কৃষকের মাঝে বীজ বিতরণ করছেন চেয়ারম্যান মোশারেফ

আজকের কুমিল্লা ডট কম :
June 14, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৮০  জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ কর্মসূচী চালিয়ে যাচ্ছেন  ইউপি চেয়ারম্যান  মো:  মোশারেফ হোসেন।

ইউপি চেয়ারম্যান মো:  মোশারেফ হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের প্রিয়নেতা চৌদ্দগ্রামের গনমানুষের নেতা সাবেক সফল রেলপথমন্ত্রী মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মুজিবুল হক মুজিবের সহযোগিতায় সমগ্র কাশিনগর ইউনিয়ন জনগণের জন্য বরাদ্দকৃত ১০৮০ জন কৃষকের মাঝে সবজি বীজ(যেমনঃ-ঢেঁড়স,লাউ,মিষ্টি কুমড়া,ঝিঙ্গা,ধুন্দল, লালশাক,পুঁই শাক,ডাটা) বিতরনের অংশ হিসেবে ৪ নং ওয়ার্ড জুগিরকান্দী গ্রামে প্রায় ১২০জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরন করেছি। অন্য ওয়ার্ডগুলেঅতেও বিতরণ চলছে।