,

চৌদ্দগ্রামের যুবলীগ নেতা মাছুমের উপর হামলার ঘটনার মূল হোতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ও উজিরপুর ই্উনিয়নের যুবলীগ নেতা জিএম মাছুমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ১নং আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে পাশ্ববর্তী সদর দক্ষিন উপজেলার লালবাগ গ্রামের আব্দুল ওহাবের পুত্র।

বুধবার বিকেলে (১৮ই এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। যুবলীগ নেতা মাছুম উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের মাষ্টার তফাজ্জল আহমেদের পুত্র। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন জানান, গত মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

জানা যায়, গত শনিবার (২৩ মার্চ) রাত ৮ঘটিকায় হোটেল তাজমহল সংলগ্ন শামুকসার গ্রামের রাস্তার মাথায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জন সন্ত্রাসী মাছুমের উপর আতর্কিত হামলা করে। এসময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সহযোগীতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মাছুম বাদী হয়ে আটককৃত দেলোয়ার হোসেনকে প্রধান আসামী করে একটি মামলা (সি.আর- ১৯৮/১৮, জি.আর(কেইস নং-১২৮/১৮) দায়ের করেন।