জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের রাকিবুল ইসলাম হৃদয়
সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বারঃ
জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয়।
গতকাল (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী অনুমোদিত ওই কমিটিতে রাকিবুল ইসলাম হৃদয়কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কাউন্সিলে আবু বাকের মজুমদার সভাপতি এবং তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নতুন দায়িত্ব পাওয়ার পর রাকিবুল ইসলাম হৃদয় বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
এদিকে রাকিবুল ইসলাম হৃদয় জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।