,

দাউদকান্দিতে অজ্ঞাত গলিত লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
June 9, 2017
news-image

জাকির হোসেন হাজারি, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করেছে গৌরীপুর ফাঁড়ির পুলিশ।

শুক্রবার (৯ জুন) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে উপজেলার পুটিয়া মিল্লাদ মৎস্য প্রকল্প থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।

দীর্ঘদিন হওয়ায় লাশটির শরীরের মাংশ পঁেচ হাড় বেড়িয়ে যাওয়ার কারণে এটি পুরুষ না মহিলা তা সনাক্ত করা সম্ভব হয়নি।

দাউদকান্দি গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ অতিকুর রহমান জানান, উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে উপজেলার পুটিয়া মিল্লাদ মৎস্য প্রকল্পে একটি লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। তবে ময়নাতদন্তের পর তা সনাক্ত করা সম্ভব হবে।

পুলিশের ধারনা লাশটি অন্য কোথাও হত্যা করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে।