,

দাউদকান্দিতে ইউপি সদস্য করতৃক চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2018
news-image

জাকির হোসেন হাজারী :

কুমিল্লার দাউদকান্দিতে কতৃক চতুর্থ শ্রেনীর ছাত্রীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করেছেন লম্পট সাবেক ইউপি সদস্য। এ ঘটনা ধামাচাপা দিতে এলাকার কতিপয় প্রভাবশালীরা উঠেপড়ে লেগেছেন। চাপ স্বৃষ্টি করছেন ছাত্রীর পরিবারের উপর। মানসম্মানের কথা ভেবে ওই ছাত্রীকে আত্মীয়র বাড়ী পাঠিয়ে দিয়েছে তার পরিবার । ঘটনাটি ঘটেছে উপজেলার মালিগাঁও ইউনিয়নের তালেরছেও (পশ্চিম পাড়া) গ্রামে। ধর্ষক মালাখালা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হক মেম্বার।

বুধবার সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, ওই গ্রামের বিল্লাল হেসেনের মেয়ে তালেরছেও পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী গত ১৯ জানুয়ারী বিদ্যালয় ছুটির পর বিকালে বাড়ী থেকে একটু দুরে ভূট্টা রোপন করা জমিতে কাক পক্ষী যেন বীজ না তুলে সে জন্য পাহারা দিচ্ছিলেন। সন্ধ্যা হওয়ায় আশ পাশের জমির অন্যান্য কৃষকরা চলে যায়। ওই সময় একই উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের মালাখালার গ্রামের সাবেক ইউপি মেম্বার আব্দুল হক মেয়েটিকে বাড়ীতে পৌছে দেয়ার কথা বলে নিরবস্থানে নিয়ে টাকা দেয়ার কথা বলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় মেয়েটি চিৎকার শুনে লোকজন দৌড়ে আসলে লম্পট মেম্বার পালিয়ে যায়। পরদিন মেয়েটির পরিবার লোক লজ্জার ভয়ে তাকে আত্মীয়ের বাড়ীতে পাঠিয়ে দেয়। পরদিন আব্দুল হক মেম্বার, রায়পুরের খোরশেদ আলম, তালেরছেও গ্রামের মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগমের স্বামী আব্দুল মতিনসহ মালাখালা গ্রামের ৪/৫জনকে নিয়ে মামলা না করে এলাকায় মিলমিশ হওয়ার জন্য ছাত্রীর পরিবারের উপর চাপ স্বৃষ্টি করে।

তালেরছেও পশ্চিম সরকারী প্রাথমà