,

দাউদকান্দিতে কাভার্ডভ্যানের চাপাঁয়  শিশু নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 7, 2017
news-image

 

জাকির হোসেন হাজারি,দাউদকান্দিঃ

রাস্তা পারাপারের সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কাভার্ডভ্যানের চাপাঁয় তায়েবা নামের ৬ বছরের একটি শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮ টায় উপজেলার গৌরীপুর -হোমনা সড়কের আঙ্গাউড়া মুক্তি মেডিকেলের সামনে  এ দূর্ঘটনা ঘটে।

নিহত তায়েবা উপজেলার আঙ্গাউড়া গ্রামের মোল্লা বাড়ীর প্রবাসী হাসেম মিয়ার মেয়ে।

গৌরিপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইয়ামিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, মরদেহ তার পরিবার নিয়ে গেছে।  কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।