,

দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আহত

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ
দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইদুজ্জামান টিপু।

বুধবার দুপুরে গৌরীপুর বাজারের বড় মসজিদ রোডে মোবারকের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, দাউদকান্দি উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাইদুজ্জামান টিপু বুধবার দুপুরে গৌরীপুর বাজারে বড় মসজিদ রোডে মোবারকের দোকানে বসে কথা বলতেছিল। এসময় অজ্ঞাত কয়েকজন যুবক তার উপর অতর্কিত হামলা করে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের কখনো এ এলাকায় দেখা যায়নি, তার এলাকার হলে অবশ্যই চিনতাম।

গৌরীপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ আব্দুন নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। টিপু সাহেব সুস্থ হয়ে আসলে তার সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও শাহীনুর আলম সুমন জানান, জিংলাতুলি ইউপি চেয়ারম্যান আলমগীর মোল্লা আহত অবস্থায় টিপু সাহেবকে এখানে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শরীরের কোথাও কোন কাটা ছেড়া না থাকলেও একটি হাত এবং পা ভাঙ্গা বলে মনে হয়েছে।