,

দাউদকান্দিতে ধানের শীষের পক্ষে যুবদলের গণসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে ধানের শীষের পক্ষে গনসংযোগ করেছে দাউদকান্দি উপজেলা যুবদল।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশারফ হোসেনের ধানের শীষ মার্কার পক্ষে যুবদলের নেতা কর্মীরা এ প্রচারণা চালায়। গত এক সপ্তাহ যাবৎ দাউদকান্দি উপজেলা যুবদল সভাপতি ভিপি জাহাংগীর আলমের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে ব্যপক গণসংযোগ করেছেন।

১৭ ডিসেম্বর সোমবার সকাল থেকে রাত পর্যন্ত দাউদকান্দির মালিগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের নিকট গণসংযোগ করেন। এ সময় প্রতিটি ভোটারের কাছে কারাবন্দি বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন ।

গনসংযোগে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।