,

দুই দিনে ৩০০ কোটির ঘরে সালার

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2023
news-image

ডেস্ক রিপোর্ট:

আভাস ছিল, দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস অভিনীত ‘সালার’ বক্স অফিসে আয়ের রেকর্ড গড়বে। সিনেমাটি মুক্তির পর সেই পূর্বাভাসই যেন সত্য হল। গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রথমদিনেই ভারতজুড়ে সিনেমাটি আয় করেছে ৯৬ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ ৬৩ কোটি। ফলে দুই দিনে ভারতীয় বক্স অফিসে প্রভাসের এই সিনেমার আয় দাঁড়িয়েছে ১৫০ কোটির বেশি।

এটা তো গেল শুধু ভারতের হিসেব। বিশ্বব্যাপী ‘সালার’-এর দুইদিনের আয় আরও ১০০ কোটি। ফলে এখন পর্যন্ত এই সিনেমার মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৫০ কোটি। বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটির বেশি।

‘সালার’ সবচেয়ে বেশি আয় করেছে তেলুগু সংস্করণ থেকে। এরপর হিন্দি, তামিল ও মালায়লাম। প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই ৫০০ কোটি রুপি বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলতে পারে।