দুবাইতে সড়ক দূর্ঘটনায় মেঘনার যুবকের মৃত্যু
আজকের কুমিল্লা ডট কম :
October 13, 2017
এম এইচ বিপ্লব সিকদার:
দুবাইতে সড়ক দূর্ঘটনায় কুমিল্লা মেঘনা উপজেলার মোজাম্মেল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার (১২ অক্টোবর) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের চাপাঁয় তার মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হোসেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি রঘুনাথপুর গ্রামের বড়বাড়ির নুরুল ইসলামের ছেলে।
নিহতের পিতা নুরুল ইসলাম তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।