,

 দেবিদ্বার উপজেলা পরিষদের উপ নির্বাচন:  চেয়ারম্যান পদে আলোচনায়   হুমায়ুন কবির

আজকের কুমিল্লা ডট কম :
January 20, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

তফসিল ঘোষণা হয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের। এরই মধ্যে বেশ কয়েকজন  আ’লীগ দলীয় মনোনয়নের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির ।

তৃণমূল রাজনীতিবিদদের মতে, মো: হুমায়ুন কবির  আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও ত্যাগী নেতা। তিনি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান। রাজপথ কখনো ছাড়েন নি। আওয়ামী লীগের দু:সময়ে সারাদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে রাজপথ কাঁপিয়েছেন আওয়ামী লীগের পক্ষে।  বিএনপি-জামায়াতের দু:শাসনের বিরুদ্ধে কথা বলেছেন।  চারদলীয় জোটের রক্ত-চক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগের পক্ষে সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অনশনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। চারদলীয় জোটের সময় বোমা-গ্রেনেড হামলা, দ্রব্যমূল্যের ঊধ্বগতির বিরুদ্ধে সারাদেশে দূর্বার আন্দোলনে মুক্তিযোদ্ধার সন্তানদের নেতৃত্ব দেন হুমায়ুন কবির। সম্মিলিত নাগরিক আন্দোলনের অন্যতম নেতা হিসেবে কয়েকটি মহাসমাবেশ ও লাগাতার আন্দোলন সফল করতে কঠোর পরিশ্রম করেছেন।

তৃণমূল নেতাকর্মীরা আরো জানায়, ওয়ান ইলেভেন এর সময়  সময় মিছিল-মিটিংসহ রাজনীতি যখন নির্বাসিত