,

দেবিদ্বারে ছোট ভাইয়ের হাতে মাদকাসক্ত ভাই খুন, ঘাতক আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2018
news-image

জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকাসক্ত বড় ভাই মোঃ সোহেলকে (২৮) ছুরি
দিয়ে জবাই করে হত্যা করেছে ছোট ভাই মেহেদী হাসান। হত্যাকান্ডের ৮ ঘন্টার
মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ছোট ভাই মেহেদী হাসানকে (২৩) আটক করেছে থানা
পুলিশ।

রোববার (২৪ জুন)সকাল সাড়ে ৭ টায় উপজেলার মরিচাকান্দা গ্রামের নিজ বাড়ি
থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ সোহেল উপজেলার মরিচাকান্দানা বাদুমিয়ার বাড়ির মৃত. ইউনুছ মিয়ার
ছেলে । সে মাদকাসক্ত ছিল বলে জানা যায়।

সূত্র জানায়, মাদকাসক্ত মো. সোহেলকে নিজ ঘরের পাশে গলা কাটা অবস্থায়
পাওয়া যায়। এ খবর পেয়ে হত্যা দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই
যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

দেবিদ্বার থা্নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত
মোঃ সোহেল মাদকাসক্ত ছিলেন । সে কয়েক বছর পূর্বে তার পিতাকে হত্যা করে।
পরে ১ বছর কারাবরণ শেষে জামিনে বের হয়ে সে তার মাকে মারধর করে। সে
মাদকসেবন করে প্রায় পরিবারে অশান্তি সৃষ্টি করছিল। এরই প্রেক্ষিতে ছোট
ভাইয়ের হাতে সোহেল খুন হন। ঘটনার পর তদন্ত করে ঘাতক ছোট ভাইকে আটক করা
হয়। হত্যাকান্ডে ব্যবহারকৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।