,

দেবিদ্বারে জুতার ভিতর দিয়ে মাদক পাঁচারকালে ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2019
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার :

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কুমিল্লা -সিলেট মহাসড়কের পান্নারপুল সিএনজি ষ্টেশনের সামনে মঙ্গলবার সন্ধ্যায় অভিনব কায়দায় জুতার ভেতর দিয়ে মাদক পাঁচারকালে এক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার কুমিল্লা -সিলেট মহাসড়কের পান্নারপুল সিএনজি ষ্টেশনের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ও অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার এর নির্দেশে ৮শ গ্রাম গাঁজাসহ মোঃ আঃ রহমান(৩০) আটক করেছে থানা পুলিশ।

ওই মাদক ব্যবসায়ির বাড়ি নারায়নগঞ্জ জেলার বন্দর থানার সোনাকান্দা (সোনা বিবি রোড) এলাকার মৃত আঃ করিম সরদার এর ছেলে।

এ ব্যাপারে দেবিদ্বার থানায় আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।