,

দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 11, 2019
news-image

মোঃ জামাল উদিন দুলালঃ
কুমিল্লার দেবিদ্বারে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুজন (২৯) এক যুবকের মৃত্যু হওয়ায় ফেরা হলোনা আর কর্মস্থলে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর  আড়াইটায় উপজেলার রসুরপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে।

তিনি খাইয়ার গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সাতার না জানা সুজন গোসল করতে পুকুরে নেমে আর উঠেনি। পরে স্বজনেরা পুকুরে তল্লাসী চালিয়ে তাকে উদ্ধার পূর্বক দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাকে মৃত: ঘোষণা করেন। সুজন ঢাকার উত্তরায় একটি আইপিএস প্রাইভেট কোম্পানীতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসলেও আজ কর্মস্থলে যাওয়ার কথা ছিল। তবে তার পারিবারিক সূত্রে আরো জানা যায়, সুজন মাত্র কিছুদিন পূর্বে বিয়ে করেছিলেন।