,

দেবিদ্বারে প্রয়াত ফখরুল ইসলাম মুন্সীর স্মরণে  দোয়া: আপ্যায়িত হলেন ৫৫ হাজার মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
November 10, 2023
news-image

স্টাফ রিপোর্টার:

সাবেক এমপি ও উপমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কুমিল্লা উত্তর জেলা তথা সমগ্র কুমিল্লার  অন্যতম প্রবীণ রাজনীতিবিদ  প্রয়াত এএফএম ফখরুল ইসলাম মুন্সীর স্মরণে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত দেবিদ্বারবাসির  জন্য খাবারের আয়োজন করা হয়।

শুক্রবার ( ৯ নভেম্বর) সারাদিনব্যাপি দেবিদ্বারের রেয়াজ উদ্দিন হাই স্কুল মাঠে  প্রায় ৫৫ হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ খাবার খেয়েছেন।  বেশ সুশৃঙ্খল পরিবেশে এ ভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলসহ তার পরিবারের সদস্যরা।