,

সদরের কালিরবাজারে সিএনজি অটোরিক্সা চুরি

আজকের কুমিল্লা ডট কম :
October 4, 2017
news-image

সাকিব আল হেলাল।।
পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই সি এন জি। এই সি এন জি চালিয়ে সংসার চালাতেন অসহায় অদুদ মিয়া কিন্তুু তার এই একমাত্র অবলম্বনটিও অবশেষে চুরি হয়ে গেল। এখন কিভাবে সংসার চালাবেন আর কিভাবে স্ত্রী সন্তানদের ভরন পোষন দিবেন এ চিন্তায় এখন সে দিশেহারা।
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) ভোররাতে আদর্শ সদর উপজেলার ১ নং কালির বাজার ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মোঃ সূজা মিয়া বড় ছেলে সি এন সি চালক অদুদ মিয়ার সি এন জি কে বা কাহারা তার নিজ বাড়ির উঠান থেকে চুরি করে নিয়ে যায়।
সি এন জি চালক অদুদ মিয়া জানান,”প্রতিদিনের মত আমার ও আমার ছোট ভাই লুতু দুই ভাইয়ের সি এন জি বাড়ির উঠানে রাখি আজও তাই করেছি কিন্তুু রাতে যখন সি এন জি নেওয়ার শব্দ পেলাম ভেবেছিলাম আমার ছোট ভাই লুতু সম্ভবত গাড়ি নিয়ে বের হচ্ছে তাই ভেবে ডাক দেইনি, এমনকি তখন বের হয়েও দেখি নাই। অনেকক্ষন পরে ঘর থেকে বের হয়ে দেখি আমার সি এন জি নাই । পরে আশে পাশে অনেক জায়গায় খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি”। তার সি এ জি র নাম্বার হল কুমিল্লা-থ-২২০৭।