,

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2017
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতলব উত্তর ব্যুরো প্রধান মুহা. সাজ্জাদ হোসেনের আয়োজনে মতলব উত্তরে র‌্যালী, মতলব উত্তর প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব ভবনের সামনে বর্ণাঢ্য র‌্যালী শেষে মতলব উত্তর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়।

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর খবরের মতলব উত্তর ব্যুরো প্রধান মুহা. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, দৈনিক ভোরের কাগজ ও চ্যানেল এস, দৈনিক ইলশেপাড় এর ব্যুরো ইনচার্জ সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনির, দৈনিক বর্তমানের প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক সাইদুর রহমান শিবলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম, সমাজসেবক মো. মিঠু পাটোয়ারী, ইমতিয়াজ উদ্দিন ফরাজী, মো. জাফর ইকবাল (জীবন ফরাজী), মো. জাহিদুল ইসলাম, বিপ্লব সিকদার প্রমুখ।