নকশা বহির্ভুত ও নকশাবিহীন ৯টি নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছে কুসিক
শাহ ইমরান ও মহিউদ্দিন ভূইয়াঃ
নকশা বহির্ভুত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯টি নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর ঠাকুরপাড়া, নজরুল এ্যভিনিউ, দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ৯টি ভবন সিলগালা ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় অভিযুক্ত ভবন মালিকদের নোটিশ প্রদান করা হয় এবং রোববারের মধ্যে সিটি কর্পোরেশনে জবাব দিয়ে আগামী ১৫দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেয়া হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে এসময় উপà¦

