,

নগরীতে হযরত রেজা শাহ বোগদাদী দরবারের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2020
news-image

ডেস্ক রিপোর্ট:

সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা নগরীতে পালিত  হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)। এ উপলক্ষে হযরত মাও. রেজা শাহ বোগদাদি (রঃ) দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

নগরীর উত্তর চর্থা আলহাজ্ব রেজাশাহ বোগদাদি (রঃ) দরবার শরীফ প্রাঙ্গন হতে জুলুসটি শুরু করে মুন্সেফ বাড়ি, দেশওয়ালিপট্টি, রাজগঞ্জ, ছাতিপট্টি শাপলা চত্ত্বর হয়ে দারগা বাড়ি মাজার শরীফ প্রাঙ্গনে গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

জুলুসে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ইয়াসিন নুরী, আওলাদে রেজা শাহ বোগদাদী আলহাজ্ব মনসুর হেলাল, কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস মিয়া, এম. এম. আবদুল্লাহ, হাজী রাশেদ আহম্মদ রুবেল, জেলা ছাত্রলীগ নেতা মুকিত বিন হেলাল।

সার্বিক আয়োজনে ছিলেন, হাবিব, মহরম, করিম, হাফেজ, আবু জোবায়ের রনি, ফারুকসহ আরো অনেকে।