,

নগরীর ঢুলিপাড়া থেকে ডাক্তার-রিপেজেন্টিভসহ আটক ১১

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লা নগরীর ঢুলিপাড়া থেকে ডাক্তার ও রিপেজেন্টিভসহ ১১ জন আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। রবিবার বিকালে ঢুলিপাড়া ফান টাউনের ভেতর থেকে তাদের আটক করা হয়।

ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার উদ্যাগে কুমিল্লার চিকিৎসকদের নিয়ে ইফতার মাহফিল তারা গিয়েছিল। আটককৃতদের মধ্যে ডাক্তার রিপেজেন্টিভ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি ।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ফান টাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।