,

নবীনগরে পানিতে ডুবে দুই সহোদরসহ ৩ শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2017
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক দুইস্থানে শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই সহোদর সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার শিশু পুত্র জুনাইদ (৩) ও শিশু কন্যা মারিয়া (৫) দুপুরে খাবার শেষে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় জুনাইদ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে যায়। এই সময় দুই সহোদর পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অপর দিকে নারায়নপুর গ্রামের শামছুল আলম খোকনের শিশু পুত্র রায়হান (৪) নানা বাড়ি সীতারামপুর গ্রামে বেড়াতে গিয়ে শুক্রবার দুপুরে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। নানা বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।