,

নবীনগরে পৌর জাতীয় পার্টির দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
জাতীয় পার্টি’র চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র আশু রোগ মুক্তি কামনা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর জাতীয় পার্টি’র উদ্যোগে বুধবার সন্ধ্যায় কোরআন খতম ও দোয়া মাহফিল’র আয়োজন করা হয়। স্থানীয় উপজেলা কার্য্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবীনগর পৌর জাতীয় পার্টি সভাপতি মোহাম্মদ ইদন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী মোল্লা, সাধারণ সম্পাদক মুসলেম উদ্দিন মৃধা, আবদুল কুদ্দুস প্রমূখ। জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান’র উপদেষ্টা কাজী মামুনুর রশিদ দলের প্রধানের আশু রোগ মুক্তি কামনা করে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।