,

নবীনগরে মাওলানা উসমান গনির গণসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
November 7, 2018
news-image

নবীনগর প্রতিনিধি:
শান্তিতে থাকতে হলে ও অশান্তির আগুন থেকে বাচঁতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই। শুধু এই জীবনে নয় আখিরাতে শান্তি ও মুক্তি পথ পেতে হলে আমাদেরকে অবশ্যই সঠিক পথ বেছে নিতে হবে।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ব্রা‏হ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা উসমান গনি রাসেল এসব কথা বলেন।

পরে বিকেলে স্থানীয় আয়েশা আমজাদ টাওয়ার মিলনায়তনে মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উসমান গনি রাসেল আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মকবুল হোসেন, আলহাজ্ব ক্বারী আবদুল মালেক ফয়েজী, মাওলানা মহসিনুল হারুনী। এর আগে ব্রা‏হ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনীত প্রার্থী উসমান গনি রাসেলকে সংবর্ধনা দেয়া হয়।