,

নবীনগরে হলি চাইল্ড প্রি-ক্যাডট স্কুলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 2, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হলি চাইল্ড প্রি-ক্যাডট স্কুলে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষিক শারমিন সুলতানার সভাপতিত্বে আমিন খান অন্তরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, দূপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, মাশরেকী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল হায়দার মাশরেকী, বগডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব, শিক্ষক মিল্কি মোহাম্মদ রেজা, দৈনিক আজকের কুমিল্লার নবীনগর প্রতিনিধি ও দৈনিক মাতৃছায়া পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন, বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ প্রমুখ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শিক্ষামূলক কথা বলেন। পরে মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় মুসলিম জাহানের শান্তি কামনায় দোয়া মাহফিল শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

প্রেরক: মো. দেলোয়ার হোসেন, নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি, ০১৯১৭-১০১০২২।