,

নাঙ্গলকোট পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2018
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লা নাঙ্গলকোট পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১১ জন গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে থানা পুলিশ এই অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি ৩ জন,ওয়ারেন্টভুক্ত  আসামি ২ জন,ইয়াবা ব্যবসায়ি ২ জন ও জুয়াড়ি ৩ জনসহ একটি নোয়া মাইক্রো আটক করে।

এই ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব ও ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।