,

নাঙ্গলকোটে জামান’স হাসপাতালে গলায় ফাঁস দিয়ে রোগীর আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জামান’স (মানসিক) হাসপাতালে গলায় ফাঁস দিয়ে নজরুল ইসলাম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্নহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত নজরুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা গ্রামের নুরুল ইসলামের পুত্র।

মঙ্গলবার (৮ই মে) বিকেলে হাসপাতালের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোটের জামান’স হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা বশিরুজ্জামান জানান, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিগত ২০-২২ দিন পূর্বে নজরুলের পরিবার তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে যায়।

নজরুলের পরিবার জানায়, এর পূর্বেও সে কয়েকবার বাড়িতে আতœহত্যার চেষ্টা চালায়। সোমবার বিকেলে সে হাসপাতালের একটি রুমে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।