,

নাহিদ ও প্রিমুর নেতৃত্বে কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2025
news-image

 

স্টাফ রিপোর্টার:

১৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

১৫ মে (বৃহস্পতিবার) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন।

মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে শাহাবুদ্দিন ভূইয়া হাসিব, সহ সভাপতি পদে তারেক আজিম ভূইয়া রাজন ও সহ সভাপতি পদে শরিফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরমানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইয়াছিন উল আজিম কাফি,আহসানুল রাব্বি, ওসমান রহমান, ফারদিন মজুমদার, রকিবুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন।