,

নিখোঁজের তিনদিন পর মুরাদনগরে মাছ ব্যাবসায়ীর লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
January 28, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ

মুরাদনগরে নিখোঁজের তিনদিন পর ব্যাবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার কুমিল্লা মুরাদনগর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোশতাক মিয়া (৩৮) নামে এক মৎস্য ব্যাবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া গ্রামের নিজ মৎস্য খামারের পাশ থেকে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।

নিহত মোশতাক মিয়া(৩৮) উপজেলার পাচঁপুকুরিয়া গ্রামের মৃত রেশো ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত বুধবার দুপুরে মোস্তাক মিয়া তার মৎস্য খামারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে মোস্তাককে খোঁজে। না পেয়ে পরদিন বৃহস্পতিবার স্ত্রী পারভীন আক্তার মুরাদনগর থানায় একটি সাধারন ডায়রি করে। পরে নিখোঁজের তিনদিন পর শনিবার(২৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মৎস্য খামারের পাশে মোস্তাকেল গলা কাটা লাশ দেখতে পায় মৎস্য খামার পাহারাদাররা। পরে পুলিশে খবর দিলে মুরাদনগর থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মোস্তাকের লাশ রবিবার সকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।