নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের ক্ষমতা ইসির নেই : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হবে কিনা এটা নির্ভর করবে সরকারের ওপর। তাও সেটা বাস্তব পরিস্থিতির প্রয়োজনে। আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেই অবস্থায় নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করতে পারে। নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা নিতে পারে।
রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে ছুটে যায়। তাদের এ কাজ জাতীয় সম্মানের জন্য মোটেই শুভ নয়। যদি কোন নালিশ থেকেই থাকে তাহলে বিদেশিদের কাছে না গিয়ে দেশের জনগণের কাছে গিয়ে বলতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কাজ করবে। কিন্তু সেনাবাহিনী থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাই ইসি চাইলেও সেনাবাহিনী মোতায়েন করতে পারবে না।
আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, তারা (নির্বাচন কমিশন) সরকারকে শুধু অনুরোধ করতে পারবে। সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করবে। এ বিষয়ে সংবিধানে সব কিছু বলা আছে। কেউ চাইলেও সংবিধানের বাইরে যেতে পারব