,

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির মাতার দাফন সম্পন্ন (ভিডিওসহ)

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস) এমপি’র মাতা সায়েরা বেগম এর জানাজার নামাজ শেষে বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কবরস্থান কুমিল্লার সদর দক্ষিনের দুতিয়ারপুরে দাফন করা হয়।

সায়েরা বেগম এর ১ম জানাজা লালমাই উপজেলার বাগমারা হাই স্কুল মাঠে ও ২য় জানাজা দুতিয়াপুরে নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে মায়ের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
জানাজায় উপস্থিত ছিলেন তাজুল ইসলাম এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি,এমআইইডি সচিব মোঃ মফিজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.ইমরান কবীর চৌধুরী, সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব:)আবু তাহের, সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সায়েরা বেগম কুমিল্লার একটি হসপিটালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন । তার বয়স হয়েছিল ৯৮ বছর।