পরিকল্পনামন্ত্রীর মাতার মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশের শোক প্রকাশ
আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2018
স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপির রত্নগর্ভা জননী সায়েরা খাতুনের মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম গভীর শোক প্রকাশ করে জানান, কুমিল্লা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি প্রার্থনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
বুধবার রাত ৭ টা ৫০ মিনিটে কুমিল্লা নগরীর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েরা খাতুন (৯৮) মৃত্যুবরণ করেন।