,

পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার-উল-হক কাকার

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2023
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারকে নির্বাচিত করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ কাকারের নাম নিয়ে ঐকমত্য পোষণ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে। খবর ডনের

পিএমওর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ এবং রিয়াজ কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে পরামর্শ পাঠিয়েছেন রাষ্ট্রপতি আলভির কাছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন। আমি এই নামটি দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী এই নামটিতে সম্মতি দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রোববার শপথ নেবেন কাকার।

শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ আস্থার সঙ্গে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রধানের নাম শনিবারের মধ্যে চূড়ান্ত করা হবে। এমনকি শুক্রবার রাতে বিদায়ী ক্ষমতাসীন জোটের নেà