,

প্রবাসী জাহিদ হোসেন বিমানবন্দর থেকে নিখোঁজ

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

মালয়েশিয়ান প্রবাসী জাহিদ হোসেন ঢাকা শাহজালাল বিন্দারবন্দর থেকে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেন তাঁর ভাই জাকির হোসেন। নিখোঁজ জাহিদ টঙ্গী এরশাদ নগর এলাকার ৭নং ব্লকের আ.ছাত্তার মিয়ার ছেলে।

নিখোঁজ জাহিদের ভাই জাকির জানান, গত সোমবার সকাল ৮টায় ঢাকা শাহজালাল বিন্দারবন্দরে অবতরণ করেন জাহিদ। বিমান থেকে নেমে বেড়িয়ে আসার সময় তিনি নিখোঁজ হয়ে পড়েন। পরে তাঁর স্বজনরা বের হতে বিলম্ব দেখে খুঁজতে শুরু করেন এবং একপর্যায় বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে অবগত করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ থেকে জাহিদ বিমান থেকে নেমে বের হওয়ার চিত্র দেখান।

এ ঘটানার পর দুপুর সাড়ে ১২টার সময় কোন এক দুর্বৃত্ত জাহিদের স্ত্রী নাজমা বেগমের মোবাইল ফোনে একটি ম্যাসেজ দিয়ে বলেন, বিষয়টি থানায় জানালে লাশ ফেরৎ পাবেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি। পরিবারের দাবি কে বা কারা জাহিদকে অপহরণ করেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।