,

ফখরুলের শূন্য আসনে নির্বাচন করবে বিএনপি

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে গতকাল সোমবার রাতে দলের মহাসচিব জানান, জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন দেবেন তাঁরা।

জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ আজ মঙ্গলবার ইউএনবিকে বলেন, বিএনপির মহাসচিব ভুল বোঝাবুঝি এড়াতে উপনির্বাচনে ও সংরক্ষিত প্রার্থী দেওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের বিষয়টি বৈঠকে জোটের নেতাদের অবগত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ও সংরক্ষিত নারী আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে ব্যাপারটি জানা যায়নি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পায় বিএনপি। ৩০০ আসনের জাতীয় সংসদে ৯৬ শতাংশ আসন পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওই নির্বাচনে নানা অনিয়মনের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে শপথ না নেওয়ার কথা জানিয়ে আসা বিএনপি শেষ পর্যন্ত মহাসচিব ফখরুল ছাড়া অন্য সবাই শপথ নিয়েছেন।