,

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে ব্যারিষ্টার নাঈম হাসানের উদ্যোগে দোয়া ও আলোচনাসভা

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮-তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে ব্যারিষ্টার নাঈম হাসানের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দাউদকান্দির পৌর এলাকা হাসানপুরে জাতির জনকের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান। উক্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার।

আলোচনা সভায় দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলা থেকে আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।