,

বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় বরুড়া রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের আনন্দ র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি লাভ করায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বরুড়ার রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ে বিশাল আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার( ২৫ নভেম্বর)  সকালে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ রায় চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদেরকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ কে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ায় বিশাল আনন্দ র‌্যালি বের হয়।