,

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেনের জন্য জণকল্যান সমিতির ছয় লক্ষ টাকার চেক প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
July 6, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেনের জন্য বরুড়া ফাউন্ডেশন ও বরুড়া জণকল্যান সমিতির উদ্যোগে ছয় লক্ষ টাকার দুটি চেক প্রদান করেন।

রবিবার (৫ ই জুলাই) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলামের নিকট এই চেক প্রদান করা হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর জরুরী প্রয়োজনে রোগীদের অক্সিজেনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই না থাকা রোগী সেবা দিতে সমস্যা হয়। এই লক্ষে এগিয়ে আসে বরুড়ার দুটি সামাজিক সংগঠন। দশটি সেন্ট্রাল অক্সিজেন ইউনিট করার লক্ষ্যে বরুড়া জনকল্যান সমিতি এক লক্ষ এবং বরুড়া ফাউন্ডেশন পাঁচ লক্ষ্য টাকার চেকের মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিল বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদসহ উভয় সংগঠনের সদস্যবৃন্দ।