,

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যার অভিযোগ !

আজকের কুমিল্লা ডট কম :
December 11, 2020
news-image

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুরে শারমিন(১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মকবুল মেম্বারের দোকানের উত্তর পাশে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে শারমিন।

শারমিন বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর পশ্চিম পাড়া (রায়ের বাড়ি)’র দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে।

শারমিন স্থানীয় একটি কলেজে এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান,শুক্রবার জুম্মার নামাজের আজানের সময় কে বা কাহারা মকবুল মেম্বারের দোকানের উত্তর পাশে শারমিনের ঝুঁলন্ত ফাঁসি দেওয়া লাঁশ দেখে চিৎকার করলে আশেপাশের মানুষ ছুঁটে আসে।  পরে স্থানীয়রা লাঁশ উদ্ধারের জন্য বরুড়া থানায় খবর দেয়।

স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,আমি খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানানো যাবে”।