,

বরুড়ায় জাতীয় শোক দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় মঙ্গলবার জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
উপজেলা প্রশাসন ব্যববস্থাপনায় শোক র‌্যালী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য, যুব ঋন বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী অফিসার লুৎফুন নাহার নাজীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, কৃষি কর্মকর্তা তারিক মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ, ওসি (তদন্ত) ইকবাল বাহার প্রমুখ। এছাড়া বরুড়া উপজেলা আ’লীগ পৃথক দলীয় কার্যালয়ে কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা, র‌্যালীর আয়োজন করে। এক গ্রুপের নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য উপজেলা আ’লীগের আহবায়ক নাছিমুল আলম চৌধুরী নজরুল অপর গ্রুপের কুমিল্লা (দঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম কামরুল ইসলাম, বনিজ্য ও শিল্পবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী।